বধূ বরের প্রশংসা করে
1. ভগিনী আমার, বধূ আমার, আমি আমার বাগানে প্রবেশ করব
শুলমাইটের কষ্টের সন্ধ্যা
2. আমি ঘুমিয়ে রযেছি কিন্তু আমার অন্তর জেগে রযেছে
3. “আমি আমার বসন ত্যাগ করেছি
4. আমার প্রিয়তম দ্বারে ছিদ্রে হাত রাখলো এবং তার জন্য আমার অন্তর ব্যাকুল হল
5. প্রিয়তমের জন্য খুলে দিতে আমি উঠলাম এবং আমার হাত থেকে সুগন্ধি পড়ছিল, এবং আমার হাতের তরল সুগন্ধি আমার আঙ্গুল দিয়ে দরজার খিলের ওপর গড়িযে পড়ছিল
6. আমি আমার প্রিয়তমের কাছে উন্মুক্ত হয়েছিলাম কিন্তু আমার প্রিয়তম চলে গিয়েছিল! সে যখন ফিরে গেল তখন আমার প্রায় মরার মত অবস্থা
7. য়ে প্রহরীরা নগর পাহারা দিচ্ছিলো তারা আমাকে দেখতে পেলো
8. হে জেরুশালেমের কন্যাগণ, তোমাদের বলে রাখছি, যদি আমার প্রিয়তমকে খুঁজে পাও তাকে বলো, আমি তার প্রতি ভালবাসায কাতর
9. সকল নারীদের মধ্যে হে সুন্দরী শ্রেষ্ঠা, কোন্ দিক থেকে তোমার প্রিয়তম অন্যান্য প্রেমিকদের চেয়ে ভাল? অন্যান্য প্রেমিকদের চেয়ে সে কি ভাবে ভাল য়ে তুমি আমাদের এমন প্রতিশ্রুতি করতে বলছো?
10. আমার প্রিয়তম উজ্জ্বল এবং তামাটে বর্ণ
11. তার মাথা খাঁটি সোনার মতোই উন্নত
12. তার দুটি চোখ ঝর্ণার ধারের কপোতের মত
13. তার গালদুটি একটি মসলার বাগানের মত, যা সুগন্ধ দেয়
14. তার বাহু রত্নখচিত সোনার দণ্ডের মত
15. তার পা দুটি সোনার পাযার ওপরে মর্মর স্তম্ভের মত
16. জেরুশালেমের যুবতী রমণীরা, তার মুখই মিষ্টস্বাদস্বরূপ